বার্তা বিভাগঃ
সিলেট জেলার সদর উপজেলার চানপুর নিবাসী গীতিকবি নেছার আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় কবিতা মঞ্চ সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।
২৭ এপ্রিল ২০২২ ইং বুধবার কবি নেছার আহমদ তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
জাতীয় কবিতা মঞ্চ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি গীতিকবি নেছার আহমদ এর মৃত্যুতে শোক জানিয়েছেন কমিটির সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ শায়েস্তা মিয়া, কোষাধ্যক্ষ সমুজ আহমদ সায়মন, দপ্তর সম্পাদক শাহিন আহমদ, পলাশ সেনাপতি, কবি লাহিন নাহিয়ান, লুৎফুর রহমানসহ সকল দায়িত্বশীলবৃন্দ।
নেছার আহমদ এর মৃত্যুতে কমিটির অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।