1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

গাজীপুরে পুলিশের গুলিতে নিহত রাসেলকে দাফন করা হয়েছে গ্রামের বাড়ি ঝালকাঠিতে

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

পুলিশের দাবী রাসেল হার্ট অ্যাটাকে মারা গেছে।

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

গাজীপুরে পুলিশের গুলিতে নিহত পোষাক শ্রমিক রাসেলকে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে দাফন করা হয়েছে। সোমবার কল-কারখানার শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের ছোঁড়া গুলিতে রাসেল নামের ২৬ বছর বয়সী এই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিক রাসেল হাওলাদার (২৬) ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি গ্রামের আব্দুল হান্নান হাওলাদারের ছেলে। গাজীপুরে “ডিজাইন এক্সপ্রেস লিমিটেড” নামের একটি কারখানায় কাজ করতো রাসেল। সে ঐ কারখানাটির ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিল। গাজীপুরে গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন রাসেল।  এ তথ্য জানিয়েছে নিহত রাসেলের সহকর্মী মো. আবু সুফিয়ান। 

মঙ্গলবার সন্ধ্যা সারে ৭ টার কিছু আগে রাসেলের মরদেহ আনা হয় ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামে। সেখানে মদিনাতুল উলুম মাদ্রাসা ময়দানে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয় রাসেলকে। 

নিহত রাসেলের বাবা আব্দুল হান্নান হাওলাদার জানান, ৪ বছর আগে জীবিকার তাদিগে গাজীপুরে চাকুরীতে যায় রাসেল। মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে সাতদিন ধরে বিক্ষোভ করছিলো বিভিন্ন কল-কারখানার শ্রমিকরা। সোমবার বিক্ষোভ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুদ্ধ শ্রমিকরা একটি পিকআপ ভ্যান, পুলিশ বক্স ও দুটি পোশাক কারখানায় আগুন দিয়েছে। আগুন নেভাতে গেলে ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের একটি গাড়িও। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে তখন কারখানার সামনেই পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রাসেল বুকের ডান পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজে এবং পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

তবে পুলিশের দাবী রাসেল হার্ট অ্যাটাকে মারা গেছে। রাসেলের মৃত্যুর পর সোমবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার ইব্রাহিম খান বলেন, তায়রুন্নেছা মেডিক্যালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাসেল হাওলাদারের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। পরে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews