1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

খোলপেটুয়া থেকে যাত্রীবাহী ট্রলার আটক, জরিমানায় যাত্রীদের মুক্তি মিললেও আটক ট্রলার

  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৮১ Time View

হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমূখার খোলপেটুয়া নদী থেকে যাত্রী বাহী ট্রলারসহ ৯ জনকে আটক করেছেন বনবিভাগ। ৯ই জুলাই (শুক্রবার) ভোর ৫টার দিকে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসানের নেতৃত্বে, নদীর বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০০ কেজি মাছ ও যাত্রীবাহী ট্রলার সহ চালকে আটক করে বলে জানান বনবিভাগ।

আটক কৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের ছাকাত শেখের ছেলে শাহ আলম, রূপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী, আজিজ খা’র ছেলে ছামাদ খা, রফিকুল গাজীর ছেলে তরিকুল, সামছুর শেখের ছেলে নুরে আলম, মোকাম শেখের ছেলে রবিউল, হযরত শেখের ছেলে হেলাল শেখ, মান্দার শেখের ছেলে হযরত শেখ ও ট্রলার চালক জুব্বার গাজীর ছেলে শহিদুল গাজী।
ট্রলার চালক শহিদুল ইসলাম বলেন আমি প্রতিদিন গাবুরা চাঁদনীমূখা ঘাট হতে যাত্রী নিয়ে নীলডুমুর ঘাটে আসা-যাওয়া করি। শুক্রবার সকালে যাত্রী নিয়ে আশার পথে ৯নং সোরা এলাকা থেকে যাত্রীসহ আমার ট্রলার আটক করা হয়। আটককৃত হযরত বনবিভাগকে কুটুক্তি করে বলেন, দুই লক্ষ দশ হাজার টাকা দিয়েছি তাতে কোন দুঃখ নেই কিন্তু মাছের পেট থেকে ফুলকা বের করে নাই এটাই প্রথম দেখলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক আটককৃত এক ব্যাক্তি বলেন, বন্ধের মধ্যেও সুন্দরবন খালি নেই বন বিভাগের সাথে চুক্তি করে সবাই সুন্দরবনের মাছ মারছে অথচ আমরা ব্যবসায়ী আমাদের ধরে জরিমানা লাগালো। আমি এতো করে বললাম আমার ট্রলারে সবাই যাত্রী তার পরও কোন কথায় কর্ণপাত না করে জোর করে আমাদের অফিসে নিয়ে আসেন।এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, সুন্দরবনের কাঠেরশর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ভুক্তভোগীরা জানাচ্ছে ৯নং সোরা এলাকা থেকে আটক করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লোকালয় থেকে নয় নদী থেকে ধরেছে। আমি ছিলাম না এসিএফ স্যার আটক করেছেন সম্ভবত কলাগাছিয়া পার হয়ে টেকের মাথা থেকে। সুলতান আহম্মেদ আরো জানান বিভাগীয় পর্যায়ে একটি সি, আর করা হয়েছে। জনপ্রতি ২০ হাজার টাকা ও মাছ বাবদ ৩০ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে নিশ্চিত করেন তিনি। তবে আটককৃত ট্রলারটি বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা এম এ হাসানের ব্যবহৃত নাম্বারে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews