1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

খুলনার লবনচরা সোহাগ পাটোয়ারী হত্যাকান্ডে গ্রেপ্তার ৩, রহস্য উদঘাটন

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৫৪ Time View

মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ

খুলনার সিটি কর্পোরেশনের লবণচরা এলাকার সোহাগ পাটোয়ারী (৩৬)হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও তার ঘাতকদের গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সোহাগ পাটোয়ারি গল্লামারী এলাকার ১৮১, ৪নং কাশেম সড়কের বাসিন্দা আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে। তিনি গতকাল সোমবার সন্ত্রাসী হামলায় আহত হলে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিলের পেছনের মৃত ডাক্তার মোমেন উদ্দিন ওরফে মমিন শেখের ছেলে মোঃ মালেক (৩৭), লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে মোঃ সোহাগ (২০) ও একই এলাকার শাহজাহানের ছেলে মোঃ হাসিব (২১)।

আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে প্রেস ব্রিফিংয়ে নবাগত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ মোজাম্মেল হক এসব তথ্য জানান।

পুলিশ কমিশনার জানান, স্থানীয় মাদক বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেফতার তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছেন। নিহত সোহাগ ও আসামীরা একাধিক মামলার আসামী। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

উল্লেখ্য, সোহাগ পাটোয়ারী সোমবার রাতে মটর সাইকেলে বাসায় ফেরার পথে লবণচরার সবুজ পল্লী প্রধান সড়কের বাহারের বাগান বাড়ির সামনে পৌঁছালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে মটরসাইকেল থামিয়ে তাকে জোরপূর্বক বাগানের ভিতর নিয়ে যায়। তার হাত পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কুপিয়ে জখম অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews