মুহাঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ
খুলনার বিশিষ্ট আলেম, হাজার হাজার ছাত্রদের উস্তাদ খুলনা জামিয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম,পুর্ব বানিয়া খামার খুলনার সিনিয়র মুহাদ্দিস ও জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসা খুলনার সাবেক মুদাররিস, আমতালা জামে মসজীদের সাবেক ইমাম মাওলানা হাবিবুর রহমান (আমতলা হুজুর) গত শুক্রবার (৫ আগষ্ট) রাত একটায় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লহি—রাজিউন।
আজ ৬ আগষ্ট শনিবার বাদ জোহর নগরীর নিরালা কবর খানা জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় আলেম উলামা ছাত্র তলাবা ও ধর্মপ্রাণ মুসল্লীদের অংশ গ্রহন করার আহবান জানিয়েছেন খাদেমুল ইসলামে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
হজরতের ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছন হকপন্তী ওয়ায়েজদের সর্ববৃহৎ সংগঠন ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন খুলনা জেলা সভাপতি মুফতি গোলামুর রহমান, সহ-সভাপতি মুফতি ফোরকান আহমদ কাসেমী, মুফতি আব্দুল জব্বার আজমী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা ইলিয়াস হোসাইন মঞ্জুরী, মুফতি হুমায়ুন কবির হুসাইনী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ গাওহরী,মাওলানা হাবিবুর রহমান হাবিব, মুফতী জাহিদুল ইসলাম , মুফতি জাকির আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাজেদুর রহমান সাজ্জাদ,সহঃ সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল ইসলাম নড়াইলী,হাফেজ মাওলানা আহসান হাবীব, মুফতি আওসাফুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আল আজাদ, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আবুল বাশার আল আমিন, অর্থ সম্পাদক মুফতি আব্দুল মান্নান উসমানী, সহ অর্থ সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মোমেন নোমানী, সহ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মুফতি আব্দুস শাকুর, সহ দপ্তর সম্পাদক মুফতি হাফিজুর রহমান ফারুকী, হাফেজ মাওলানা এনামুল হক বেলালী, মিডিয়া সম্পাদক মুফতি ওয়াক্কাস আলী, সহকারী মিডিয়া সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন যশোরী, হাফেজ মাওলানা করিমুল ইসলাম, মাওলানা মুফতি ফয়সাল কবির ফয়েজী,সদস্য মাওলানা ইমরান হোসাইন, মুফতি আল আমিন, মাওলানা ইলিয়াস হোসাইন, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।