মোঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা শাখার যৌথব্যাবস্থাপনায় উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌর শাখার সেক্রেটারি আলহাজ্ব মোঃ সফিকুুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সভাপতি মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান ও জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন , মাওলানা উবাইদুল্লাহ, আবু দাউদ, হাঃ উসমান করীম, মাওলানা আঃ রাজ্জাক , মাওলানা খালিদুর রহমান, মাওলানা তাবারক হোসেন, আঃ কুদ্দুস, আঃ সালাম, আঃ মজিদ, উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র্ আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
সম্মেলনে আগামী ২০২৩, ২৪ সেশন এর জন্য হাফেজ মাওলানা তাবারক হোসেনকে সভাপতি এবং আলহাজ্ব জাহিদুল ইসলামকে সহসভাপতি এবং হাফেজ মোঃ উসমান করীমকে সেক্রেটারি করে দাকোপ উপজেলা এবং আলহাজ্ব আবু দাউদ শেখকে সভাপতি মাওলানা খালিদুর রহমান কে সহ সভাপতি এবং মোঃ শফিকুল ইসলামকে সক্রেটারী করে চালনা পৌরসভা শাখার কমিটি ঘোষনা করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।