বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার ০২ নং খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি ও ০২ নং ওয়ার্ড সদস্য ফখরুল ইসলামকে শনিবার ভোলাগঞ্জ গ্রামে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও খাজাঞ্চি ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, বিশ্বনাথ উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, সদস্য ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমদ আলী, মুরব্বী চেরাগ আলী, মাসুক মিয়া, কালাম মিয়া, নূর মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল আহমদ প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।