1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কোম্পানীগঞ্জে ১২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ গ্রেফতার ০২

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭১ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধ :

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সঙ্গবদ্ধ অপরাধ, চোরাচালান, খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ভোরবেলায় কোম্পানীগঞ্জ থানার এসআই (নিঃ)
শরীফুল ইসলাম, এসআই সুরঞ্জিত তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাধীন কাঠালবাড়ী সাকিনের ধৃত আসামী রিয়াজ মিয়া (৩০), পিতা-মোঃ মজিবুর রহমান,সাং-কাঠাঁলবাড়ী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট এর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে আসামী রিয়াজ মিয়ার ঘর থেকে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী অন্যান্য আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অপর সহযোগী আসামী মোঃ ইসমাইল মিয়া (২৮), পিতা-মোঃ ইব্রাহিম মিয়া, সাং-কাঠালবাড়ি, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী অন্যান্য আসামীদের সহযোগিতায় ভারতীয় ১১১০ টি শাড়ি এবং ১৪৪টি লেহেঙ্গা শুল্ক ফাঁকি দিয়া অবৈধভাবে ভারত হইতে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে এনে ধৃত আসামী রিয়াজ মিয়ার বাড়ীতে মজুদ করিয়া রেখেছিলো বলে স্বীকার করে।

এরই পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়, যাহার মামলা নং-০৯, তাং-২৬/০৯/২০২৩খ্রিঃ, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25(B) এর 1(B)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews