1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

কোম্পানীগঞ্জে মাদকের আস্তানায় পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, গাঁজা, বিপুল অর্থ সহ মহিলা আটক

  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

কোম্পানীগঞ্জ(সিলেট) প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জের অপরাধ এবং মাদকের আস্তানা খ্যাত স্থানীয় তেলিখাল ইউনিয়নের গৌখালের পার এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে একটি বিদেশী পিস্তল, পাঁচ কেজি গাঁজা, এবং নগদ প্রায় সাড়ে আট লাখ টাকা সহ হোছনা বেগম (৪৫) নামক মাদক সাম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের কাছাব আলীর স্ত্রী। জানা যায়,- স্থানীয় গৌখালের পার এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, রাহাজানি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। ইতিপূর্বে এ চক্রের সাথে তৎকালীন স্থানীয় রাজনীতিকদের আঁতাত থাকায় এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। কোম্পানীগঞ্জ থানা সূত্র থেকে জানা যায়, – গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে পুলিশ গৌখালের পার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানকার অপরাধিরা পালিয়ে গেলেও পুলিশ ওই গ্রামের কাছাব আলীর ঘরে অভিযান চালিয়ে গৃহকর্তা কাছাব আলীর স্ত্রী হোছনা বেগমকে আটক করে এবং তার দেয়া তথ্যমতে উক্ত ঘর থেকে একটি বিদেশী পিস্তল, ৫ কেজি গাঁজা, এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উক্ত অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনান, অভিযানে অংশ নেন এসআই শরিফুল ইসলাম, এসআই তন্ময় কান্তি দাস, এসআই শরিফ আহমেদ, এএসআই শিশির আহমেদ মুকুল, এএসআই শামীম আহমেদ।
উক্ত ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews