1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুগ্রামের সংঘর্ষে রণক্ষেত্র, পুলিশ সাংবাদিক সহ আহত ২০

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১০ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

মাছ বিক্রি করাকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৌবাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ পুলিশ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী জিয়াদ আলী স্থানীয় সাংবাদিক সহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিক সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়, পরে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে কেউ কেউ বাড়িতে চলে যান।

স্থানীয় সুত্রে জানা গেছে গত রবিবার সকালে বৌবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয় যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। এ ঘটনায় ২ জন আহত হয়।
পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা। এর জেরে মঙ্গলবার বেলা ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে জড়ো হতে থাকে উভয়পক্ষের লোকজন। দুপক্ষের লোকজন ইট, পাথর নিক্ষেপ করে। এসময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উভয়পাশে শত শত পর্যটক ও যাত্রীবাহী যানবাহন আটকা পরে বেলা ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়।

উভয়পক্ষকে শান্ত করতে সাবেক উপজেলা চেয়ারম্যান লাল মিয়া ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিহাদ আলী রাজনৈতিক নেতৃবৃন্দ ওয়ার্ড মেম্বার মুরুব্বী বৃন্দ সাংবাদিকবৃন্দ বিশেষ ভূমিকা পালন করেন। পরবর্তীতে যাতে এ বিষয়ে নিয়ে কোন ধরনের সংঘাত সংঘর্ষ না হয় উভয় পক্ষকে বলে সালিশ পর্যায়ে নেয়ার উদ্যোগ নেন তারা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে আমি সঙ্গীয় নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews