কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে পাথরচুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হামজা (৩০) কে গ্রেফতার করা হয়েছে। আটক হামজা মৃত বশির মিয়ার ছেলে। তার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকায়।
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, জি.আর মামলা নং: ২৩৩/২২, ধারা ৪৩১/৩৭৯/৩৪ পেনাল কোড এবং জি.আর মামলা নং: ০৩/২৩, ধারা ৪৩১/৩৭৯/৪১১ পেনাল কোড এ দুই মামলাই পাথরচুরিসংক্রান্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ পিপিএম জানান, “আটক হামজার বিরুদ্ধে পাথরচুরির দুইটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে আটক করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।”
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।