1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কোম্পানীগঞ্জের মোটরসাইকেল সিলেট শিবেরবাজার থেকে উদ্ধার: গ্রেপ্তার – ২

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৪১৫ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন শিবের বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল সহ চিহ্নিত দুই মটর সাইকেল চোরকে কে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শ গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে ফরহাদ হোসেন (২০) এবং একই উপজেলার পারুয়া বদিকোনার আব্দু রহিমের ছেলে আতিকুর রহমান (১৯)।

বুধবার (১০ মে) রাত সাড়ে এগারোটায় জালালাবাদ থানার এসআই রেজোয়ান আহমেদ এর নেতৃত্বে পাগইল গ্রামের ওয়েস্ট পয়েন্টে চেকপোস্ট পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে একটি নাম্বার বিহীন লাল রংয়ের হান্ক মটর সাইকেল আটক করে এর চালক এবং অপর আরোহী কে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা দু’জনই স্বীকার করে যে,সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন থানা বাজার এলাকার জনৈক এক ব্যক্তির বাড়ি থেকে মটর সাইকেল টি চুরি করে জগন্নাথপুর থানা এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে ঘটনাস্থলের দিকে আসতেছিল। এসময় আসামীদের হেফাজত থেকে যেকোন মটর সাইকেল লক খোলার দুটি ‘মাস্টার কি’ জব্দ করা হয়।আসামীদের দেয়া তথ্য যাচাই বাছাই কালে জালালাবাদ থানা পুলিশ জানতে পারে যে, কোম্পানীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাসের নামে ইস্যুকৃত সরকারি মটরর সাইকেল টি তার এক সহকর্মী গতকাল ১০ মে রাত ৮ ঘটিকার উপজেলা পরিষদ সংলগ্ন ভাড়া বাসার সামনে রাখে। পরে একই দিন রাত সাড়ে নয় ঘটিকার সময় গ্রেফতারকৃত ফরহাদ ও আতিকুর রহমান চুরি করে নিয়ে আসে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে ওয়েস্ট পয়েন্টে (অস্ট্রেলিয়া পয়েন্ট) এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল সহ চিহ্নিত দুই মটর সাইকেল চোর কে গ্রেফতার করা হয়েছে। আসামীদের ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews