মুুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে।এই ৩৩৮ জনের মধ্যে সিলেটের ২৬ থানার ওসি বদলি করা হয়েছে।এর মধ্যে কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ কে কম্পানিগঞ্জ থানার নবাগত ওসি হিসাবে বদলি করা হয়েছে। ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, কম্পানিগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক। আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকরা বড় ধরণের ভূমিকা পালন করে থাকেন। তিনি আরও বলেন, কম্পানিগঞ্জ থানায় আমি সদ্য যোগদান করবো। এর পূর্বে আমি কানাইঘাট থানায় প্রায় ১বছর এর পার্শ্ববর্তী জৈন্তাপুর মডেল থানায় ২বছর ওসির দায়িত্ব পালন করেছি। সেখানে স্থানীয় সাংবাদিকরা আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করেছেন। কম্পানিগঞ্জকে শান্তির জনপদে পরিণত করতে এবং পুলিশি সেবা তাৎক্ষণিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে আমার প্রথম কাজ। উনার বদলীকৃত কর্মস্থল কানাইঘাট সম্পর্কে বলেন, কানাইঘাটের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ। এখানে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে। তারা প্রতিটি কাজে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে থাকেন।
প্রসঙ্গত,নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা।সেই বদলিজনিত কারণে কানাইঘাট থানা থেকে কম্পানিগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেবেন গোলাম দস্তগীর আহমেদ। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।