1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

কুড়িগ্রামে ২৯০ পিচ ইয়াবা ও হাতকড়াসহ র‌্যাবের হাত থেকে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৮ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামে ২৯০ পিচ ইয়াবা ও হাতকড়াসহ র‌্যাবের হাত থেকে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী।

০৯ ফেব্রুয়ারি মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উত্তর শিমুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী নাম লাভলু মিয়ার (২২) বাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জায়গিরটারী গ্রামের আতাউর রহমান আতার ছেলে।
রংপুর র‌্যাব-১৩ এর উপ-পরিদর্শক (এসআই) সুকুমার সরকার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে একদল ফোর্সসহ উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নেয়। এ সময় মাদক কারবারি লাবু মিয়াকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে তাকে হাতকড়া পড়িয়ে গাড়িতে তোলার প্রস্তুতি নেয়ার সময় র‌্যাব সদস্য শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক অনেক চেষ্টা করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মঙ্গলবার রাতেই র‌্যাব বাদি হয়ে ওই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রংপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদার রহমান জানান, মাদকসহ আটক করে গাড়িতে উঠানোর সময় এস আই শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিসহ হাতকড়া টি উদ্ধারের তৎপরতা চলছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews