1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, স্বামী আটক

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩২৫ Time View

এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে ১ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে স্বামী মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা হবিবুর রহমান (৫০) বাদী হয়ে জামাতা মাসুদ রানাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে নির্যাতনের শিকার গৃহবধূ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং উলিপুর থানার এসআই মশিউর রহমান।
তিনি মামলার এজাহারের বর্ণিত ঘটনার উদ্ধৃতি দিয়ে জানান, প্রায় ১১ বছর আগে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কেত্তীরপাড় এলাকার হবিবুর রহমানের কন্যা হাজেরা বিবির সঙ্গে পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মণ্ডলপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মাসুদ রানার বিয়ে হয়। এই দম্পতির ৫ বছর বয়সী একটি ছেলেসন্তান আছে।
এ অবস্থায় বাবার কাছ থেকে যৌতুক হিসেবে এক লাখ টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দেন স্বামী মাসুদ রানা। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে নির্যাতন চালালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্ত্রী হাজেরা খাতুন। রাতেই তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের হওয়ার পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বামী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নির্যাতনের শিকার গৃহবধূ (ভিকটিম) সুস্থ হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতের মাধ্যমে তার জবানবন্দি রেকর্ডের ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সে সঙ্গে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews