1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে প্রতারণা খেলনা পিস্তলসহ নারী আটক

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২২২ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৭ নভেম্বর রবিবার কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় মুল্যবান সীমানা ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে চট্টগ্রামের এক যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।
বেলী বেগম কচাকাটার সতিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। রোববার সকালে ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সতিপুর গ্রামে। প্রতারণার শিকার আলী আশরাফ চট্টগ্রাম জেলার মিরশরাই থানার নন্দীগ্রাম এলাকার আবুল খায়েরের ছেলে।
মামলার ও এজাহার সুত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেল নামের এক ব্যক্তি চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরীর সুবাদে ওই এলাকার আলী আশরাফের সঙ্গে পরিচয় হয়। পরে বাড়িতে এসে আপেল তার মুঠোফোনে আলী আশরাফকে জানায় তার মামির কাছে ম্যাগনেট সীমানা পিলার রয়েছে। যার মুল্য অনেক টাকা বলে লোভ দেখিয়ে তাকে কুড়িগ্রাম ডেকে নিয়ে আসে।
কালো টেপ দিয়ে মোড়ানো ভুয়া সিমেন্টের সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন আপেল ও আপেলের পাতানো মামি বেলি বেগমসহ আরও ৩-৪ জন। টাকা দিতে না পারায় আলী আশরাফকে হত্যা করবেন বলে ভয় দেখান তারা। পরে এক পর্যায়ে ওই নারী ও তার সঙ্গিরা আলী আশরাফকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেন। ভুক্তভোগী আলী আশরাফ জীবন বঁাচার তাগিদে ঘরের দরজা ভেঙে দৌড়ে গিয়ে বাড়ির পাশে ধান খেতে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করলে বিস্তারিত জানায় আলী আশরাফ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী আলী আশরাফ বলেন, ম্যাগনেট সীমানা পিলারের লোভ দেখিয়ে গতকাল শনিবার আমাকে ডেকে আনেন আপেল ও তার মামি। শনিবার রাতে আমাকে একটি বাড়িতে নিয়ে ভুয়া সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন তারা। আমি টাকা দিতে না পারায় আমাকে নির্যাতন শুরু করে এবং হত্যার হুমকি দেয়। কোন রকমে পালিয়ে জীবন বাচিয়েছি। পরে থানায় এসে তাদের নামে মামলা করেছি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলী আশরাফ নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।প্রতারণায় ব্যবহিত সিমেন্টের তৈরি ভুয়া সীমানা পিলার, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews