জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৬.০৫.২০২৩ শনিবার কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ১৩ বোতল বিদেশি মদ ও ৩০ পিচ ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশের একটি দল গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর জালসিরাবাদ মোড়ে রৌমারী থানার ঠনঠনিয়া এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর নবী (৩১) কে ১৩ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
অপর দিকে উলিপুর থানা পুলিশের একটি দল গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর মাছ বাজার এলাকা থেকে পাঁচপীর এলাকার কুখ্যাত মাদক কারবারী আলাল উদ্দিন (৪২), লোকমান হোসেন মুকুল (৩৮) ও আজিজার রহমান (২৯) কে ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।