1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কুড়িগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ

  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৫৪ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামে প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারী রোববার দুপুরে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যেকুমরপুর বাক-শ্রবন ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে এসব শীতের পোশাক বিতরণ করা হয়। সানিয়া রহমান অটিজম ভ্লগ এর উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের শীতকষ্ট নিবারনের জন্য এই সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সাজমুন নাহার ও লুৎফুর রহমান প্রবাসী দম্পতি কাজ করে যাচ্ছেন অটিজম সচেতনতা বিষয়ে সুদূর লন্ডল থেকে। ‘সানিয়া রহমান’ তাঁদের অটিস্টিক সন্তান। এই সন্তানের পিতা-মাতা হিসাবে তাঁরা যথেষ্ট সাহসিকতা ও নিষ্ঠার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তুলে ধরেছেন তাদের অটিস্টিক সন্তানের দৈনন্দিন জীবনযাপন। এতে উপকৃত হয়েছেন অনেক পিতা-মাতা যাদের বাসায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আছে এবং স্বাভাবিক জীবনযাপন করতে কিছুটা সক্ষম হয়ে উঠছে। এই দম্পতির উদ্যোগে শীত কষ্টে ভোগা কুড়িগ্রামের অটিজম শিশুদের মাঝে এসব শীতের পোশাক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews