1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

কুড়িগ্রামে দুর্বৃ‌ত্তের কোপে সাবেক ছাত্রলী‌গ নেতার হাত বিচ্ছিন্ন

  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৫৬ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের রাজারহাটে দুর্বৃত্তের হ‌ামলা ও ধারালো অস্ত্রের কো‌পে কুড়িগ্রাম জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ-সভাপ‌তি আতাউর রহমান মিন্টুর এক হাত শরীর থে‌কে বিচ্ছিন্ন হ‌ওয়ার খবর পাওয়া গে‌ছে। অপর হাত ও দুই পা গুরুতর জখম হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর তিনটার দি‌কে রাজারহাট উপ‌জেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আতাউর রহমান মিন্টু ফুলবাড়ীর বড়‌ভিটা ইউনিয়নের সা‌বেক চেয়ারম‌্যান আলতাফ হো‌সে‌নের ছে‌লে। তিনি জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম‌্যান জাফর আলীর আপন ভা‌গিনা ব‌লে জানা গে‌ছে। তিনি ম‌জিদা আদর্শ মহা‌বিদ‌্যাল‌য়ে প্রভাষক হি‌সে‌বে কর্মরত।
প্রত‌্যক্ষদর্শী‌দের বরাত দি‌য়ে ওসি ব‌লেন, ‘দুর্বৃত্তরা সবাই জেলা সদ‌রের কাঁঠালবাড়ীর বা‌সিন্দা ব‌লে জান‌তে পে‌রে‌ছি। তা‌দের হামলায় ভুক্ত‌ভোগীর এক হাত বি‌চ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গে‌ছে। ত‌বে আমা‌দের সদস‌্যরা সেখা‌নে ভি‌কটিমের শরী‌রের কোনও অঙ্গ পায়‌নি। ঘটনায় আহত ব‌্যক্তি‌কে রংপুর মে‌ডি‌ক্যা‌লে নেওয়া হয়ে‌ছে ব‌লে জেনেছি।’
ঘটনাস্থল থে‌কে এক‌টি দেশীয় অস্ত্র ও এক‌টি মোটরসাইকেল উদ্ধার ক‌রা হয়ে‌ছে বলে জানান তিনি।
গুরুতর আহত মিন্টু‌কে নি‌য়ে রংপুর মে‌ডিক্যা‌লে যাওয়া রাজু জানান, মিন্টুর ডান হাত শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে‌ছে। তার বাম হাত ও দুই পা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন প্রায়। চি‌কিৎসা শুরু হ‌য়ে‌ছে, ত‌বে চি‌কিৎসকরা এখনও কোনও মন্তব‌্য ক‌রেন‌নি।
নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক ক‌য়েকজন প্রত‌্যক্ষদর্শী জানান, তিন‌টি মোটরসাইকেলে করে ছয় জন দুর্বৃত্ত মিন্টু‌কে অনুসরণ ক‌রে ছিনাই এলাকায় তার পথরোধ ক‌রে। পরে দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা উপর্যুপরি কোপা‌তে থা‌কে। মিন্টু এক হাত শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। অপর হাত ও পা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হওয়ার উপক্রম হ‌য়ে‌ছে। প‌রে দুর্বৃত্তরা মোটরসাই‌কে‌লে ক‌রে দ্রুত ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে।
এদিকে ছাত্রলী‌গের সা‌বেক এই নেতার ওপর হামলার ঘটনার প্রতিবা‌দে কাঁঠালবাড়ী ও কু‌ড়িগ্রাম জেলা শহ‌রের শাপলা চত্ব‌রে সড়ক অব‌রোধ ক‌রে‌ছে ছাত্রলী‌গের বিক্ষুদ্ধ নেতাকর্মী ও এলাকাবাসী। এ ঘটনায় সড়ক জু‌ড়ে দীর্ঘ যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews