1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে তিন মাসের শিশুকে উদ্ধার; মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৮৩ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ -কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে তিন মাস বয়সী সন্তানকে আটক রেখে স্ত্রীকে বাড়ি থেকে বাহির করে দেয় এক স্বামী। পরে ওই শিশুর মা চিলমারী থানায় হাজির হয়ে বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুটিকে তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিনার চর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের সুরজামালের ছেলে সুজন মিয়ার সাথে একই এলাকার মতিয়ার রহমানের মেয়ে মোছলেমার বেগমের বিয়ে হয় প্রায় দুই বছর আগে। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান জন্ম হয় যার নাম সানজিদা আক্তার সুরভি। বয়স ৩ মাস।
গত রোববার (১৮ এপ্রিল) দুপুরে দিকে দাম্পত্য কলহের জের ধরে তার স্বামীর সাথে কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী তিন মাস বয়সের শিশুকে রেখে মোছলেমা বেগমকে মারধর করে জোড় করে বাড়ি থেকে বাহির করে দেয়। নিরুপায় হয়ে সে বাবার বাড়িতে চলে যায়। পরবর্তীতে অনেকভাবে চেষ্টা করেও দুধের শিশুকে ফেরত না পেয়ে সোমবার রাতে থানায় যান মোছলেমা।
চিলমারী থানা পুলিশ বিষয়টি জানার পর দ্রুত দুধের শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে।
চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ওই নারী গতরাতে থানায় এসে জানায়, তার তিন মাসের শিশু বাচ্চাকে আটকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী। ঘটনা জানার পর আমরা তাৎক্ষণিক ভাবে রাতেই শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews