1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামের অপহৃত কিশোরী সাড়ে নয় মাস পর নীলফামারী থেকে উদ্ধার

  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৩৬ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-দীর্ঘ সাড়ে নয় মাস পর কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রের অপহৃত এক কিশোরীকে নীলফামারী থেকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

নীলফামারী সদর উপ‌জেলার পোষ্ট অ‌ফিস মোড় এলাকা থে‌কে তা‌কে উদ্ধার করা হয়। এসময় ওই কিশোরীকে অপহরণের দায়ে অভিযুক্ত রায়হান মিয়াকে আটক ক‌রে তাকে কুড়িগ্রামে এনে বুধবার দুপুরে জেল-হাজ‌তে প্রেরণ করা হয়।
পু‌লিশ ও ভুক্ত‌ভো‌গীর প‌রিবার সূ‌ত্রে জানা যায়, গত ২০২০সালের ১৬ অ‌ক্টোবর উপ‌জেলার বজরা ইউ‌নিয়‌নের কালপা‌নি বজরা এলাকার ঐ কিশোরী‌কে অপহরণ ক‌রে একই এলাকার কালপানি টিটমার গ্রামের এমদাদুল হকের ছেলে রায়হান মিয়া (৩২)। স্বজনরা কিশোরীকে অ‌নেক খোঁজাখু‌জির পর সন্ধান না পে‌য়ে তার বাবা ফারুক হাসান বা‌দি হ‌য়ে উ‌লিপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেন। ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অভিযোগে রায়হা‌নের বাবা এমদাদুল ও ভাই আকরাম হোসেনকে গ্রেফতার ক‌রে জেল-হাজ‌তে প্রেরণ করে পুলিশ। এরপর আসামীরা জা‌মি‌নে বে‌ড়ি‌য়ে আস‌লেও মূল অভিযুক্ত রায়হান ও ঐ কি‌শোরীকে উদ্ধার কর‌া সম্ভব হয়নি। পরে পু‌লি‌শ অভিযুক্ত রায়হা‌নের মোবাইল ফোন ট্যাক করে দীর্ঘ সা‌ড়ে নয় মাস পর তাদের অবস্থান শনাক্ত করেন।এসময় অভিযুক্ত রায়হানকে নীলফামারী সদর উপ‌জেলার পোষ্ট অ‌ফিস মোড় এলাকা থে‌কে আটক করা হয়। সেই সাথে অপহৃত ওই কি‌শোরী‌কে উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে রায়হানকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয় এবং কিশোরী শারীরিকভাবে অসুস্থ্য থাকায় তাকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews