মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় হেনা বেগম (৫০) নামক এক সাবেক ইউপি সদস্য নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হেনা বেগম উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে , ২ জানুয়ারী মঙ্গলবার সকাল আনুমানিক আটটায় সিলেটগামী একটি ইঞ্জিনবাহী ট্রেনের নিচে কাটা পড়েন হেনা বেগম। এতে তার হাত মাথা ও দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার হেনা বেগমকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য অনুমতি চেয়েছেন । নিহত হেনা বেগম মানসিক ভারসাম্যহীন হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।