1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার ২৪

  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৭১ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৩ জুন শুক্রবার কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্ব‌ন করায় ২৪ জনকে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহার ক‌রায় দুই পরীক্ষার্থীকে আটক করেছেন নির্বাহী ম্যাজি‌স্ট্রেট।
শুক্রবার প্রাথ‌মিক সহকারী শিক্ষক নি‌য়োগের তৃতীয় ধা‌পের (জেলায়‌ দ্বিতীয়) পরীক্ষায় জেলা শহ‌রের বি‌ভিন্ন কেন্দ্র থে‌কে ২৪ জনকে ব‌হিষ্কার করা হয়।
জেলা প্রশাস‌নের সহকারী ক‌মিশনার ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট ওয়া‌জেদ ওয়াসীফ বলেন, কু‌ড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কেন্দ্র এবং কু‌ড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থে‌কে দুই জন‌কে আটক করা হয়ে‌ছে। তারা মোবাইল ফোন ব্যবহার ক‌রে পরীক্ষার প্রশ্নের ছ‌বি তু‌লেছি‌লেন। তা‌দের সঙ্গে আরও কেউ জ‌ড়িত আ‌ছে কি না তদন্ত করা হচ্ছে। এ জন্য আটক‌দের প‌রিচয় প্রকাশ করতে পার‌ছি না। তাদের কু‌ড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) খান মো. শাহ‌রিয়ার ব‌লেন, ‘কে‌ন্দ্রে দা‌য়িত্বরত ম্যাজি‌স্টেটরা দুই‌ প্রার্থী‌কে আটক ক‌রে পু‌লি‌শে দি‌য়ে‌ছেন। শুক্রবার বিকাল ৬টা পর্যন্ত কোনও লি‌খিত অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি। অ‌ভি‌যোগ পেলে আটক‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে। তার আ‌গে প‌রিচয় প্রকাশ করা সম্ভব নয়।
প্রসঙ্গত, শুক্রবার তৃতীয় ধা‌পের (জেলা দ্বিতীয়) নি‌য়োগ পরীক্ষায় কুড়িগ্রামের চার উপ‌জেলার ১২ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এর আ‌গে গত ২০ জুন জেলার প্রথম ধা‌পের পরীক্ষায় পাঁচ উপ‌জেলার ১৩ হাজার ৯৪১ প্রার্থী অংশ নি‌য়ে‌ছিলেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় সহকারী শিক্ষক প‌দে মোট ৩৬৬টি পদ শূন্য রয়ে‌ছে। এই প‌দের বিপরী‌তে দুই ধা‌পে মোট ২৬ হাজার ৪৪৬ জন প্রার্থী লি‌খিত পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews