1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে প্রেমিকের ধাক্কায় অটোরিক্সা থেকে পড়ে প্রেমিকার মৃত্যুর অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫৩৩ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- প্রেমিকের ধাক্কায় অটোরিক্সা থেকে পড়ার ৮ দিন পর তরুণীর মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে বলে জানা গেছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টোগরাইহাট এলাকায় প্রেমিকের ধাক্কায় অটোরিক্সা থেকে পড়ে গুরুতর আহত হয় সে। আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তরুণীর মৃত্যু হয়।
নিহত তরুণী কুড়িগ্রাম পৌর এলাকার পাঠান পাড়া গ্রামের তৈয়ব আলীর মেয়ে। অভিযুক্ত প্রেমিক একই এলাকার আ. হাকিমের ছেলে সোহাগ (২২)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এলাকাবাসী জানান, গত ৩০ সেপ্টেম্বর জেলার রাজারহাট উপজেলায় ঘুরতে যান ওই যুগল। রাজারহাট থেকে কুড়িগ্রাম শহরে ফেরার পথে টোগরাইহাট নামক এলাকায় পৌঁছালে ওই তরুণীকে অটোরিকশা থেকে ধাক্কা মেরে পালিয়ে যান প্রেমিক। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ওই তরুণী চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বিষয়টি তদন্তের পরে ব্যবস্তা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews