জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৬.০৯.২০২৩ বৃহস্পতিবার
কুড়িগ্রামে পুলিশের পৃথক ৩টি মাদক বিরোধী অভিযানে ৯.৫ কেজি গাঁজা, ২ কেজি অজ্ঞাত পাউডারসহ গ্রেফতার-৩ ও ২টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
রৌমারী থানা পুলিশ কর্তৃক বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের চর টাপুরচর এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি নুর মোহাম্মদ ওরফে ডন (৩৯) এবং মধ্য বাগুয়ারচর গ্রামের রফিকুল ইসলাম (২৬) দ্বয়কে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
অন্যদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক বুধবার রাতে উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের মানিক কাজী এলাকা থেকে একটি মোটরসাইকেলে ফিটিং অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করে সময় উক্ত মোটরসাইকেল টি জব্দ করেছে পুলিশ।
অপর দিকে নাগেশ্বরী থানা পুলিশ রাত ১১.৪৫ ঘটিকার সময় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনিরামপুর এলাকার তিন মাথার মোড় নামক স্থানের হায়দারের মোড়ে পাঁকা রাস্তার উপর
থেকে নাগেশ্বরী বাগডাঙ্গা গিরাই পাড় গ্রামের কুখ্যাত মাদক কারবারি রোকনুজ্জামান (৪২) কে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২ কেজি অজ্ঞাত পাউডার উদ্ধারসহ গ্রেফতার করেছে পুলিশ,এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।