1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে পৃথক তিনটি অভিযানে ৩২২ বোতল ফেন্সিডিল ও ৬৬ বোতল বিদেশি মদসহ আটক-২

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
০২.০৪.২০২৪ মঙ্গলবার

কুড়িগ্রামে পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে ৩২২ বোতল ফেন্সিডিল ও ৬৬ বোতল বিদেশি মদসহ ২জন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শঠিবাড়ী নামক স্থানে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাস্তা থেকে কুড়িগ্রাম সদর থানার একতাপাড়া ১নং ওয়ার্ড এলাকার মাদক কারবারি হিমন মিয়া (২২)’কে ২০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

অপরদিকে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মাদক কারবারি জাহিদুল ইসলাম (৪২)’কে ৬৬ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

অপর দিকে বিকেলে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দির কুটি ( জুম্মার পাড় )
ফুলবাড়ী থেকে নাগেশ্বরী গামী পাকা রাস্তায় ২টি বাইসাইকেল চালক পুলিশ দেখে বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ২টি বাইসাইকেল জব্দ করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী, কচাকাটা ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews