জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২১.১০.২০২৩ শনিবার
কুড়িগ্রামের পৃথক মাদক বিরোধী পুলিশের অভিযানে ৪২৫ পিস ইয়াবা, ৫ বোতল বিদেশী মদ উদ্ধার আটক-৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত গভীর রাতে রৌমারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিজি জামান সরকারি বিদ্যালয় মাঠ থেকে রৌমারী বেহুলারচর এলাকার কুখ্যাত মাদক কারবারি মমিন চাঁন (১৯) কে ৩২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে রৌমারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে একই দিনে উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারি আব্দুল মমিনকে ৫ বোতল বিদেশী মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে।
অপর দিকে উলিপুর থানা পুলিশের একটি দল শনিবার ভোর রাতে উপজেলার নামাজেরচরের বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার থেকে কুখ্যাত মাদক কারবারি রাখাল চন্দ্র বর্মণ (২২) ও কুড়িগ্রাম সদরের শিবরাম এলাকার একরামুল হক (৪৩) দ্বয়কে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রৌমারী ও উলিপুর থানায় পৃথক পৃথক ৩ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।