1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে নির্যাতিত অবরুদ্ধ এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২১৩ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২২ নভেম্বর মঙ্গলবার কুড়িগ্রাম পৌরসভা থেকে নির্যাতিত অবরুদ্ধের শিকার এক এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কুড়িগ্রাম পৌরসভার হরিকেশ এলাকার থেকে অত্যাচারী স্বামীর বাড়ির লোকজনের হাত থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
যৌতুকের দাবিতে দীর্ঘদিন থেকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন করে আসছে তারা। সেই শিক্ষার্থীর কোলে দেড় বছরের একটি শিশু সন্তান আছে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতিত অবরুদ্ধ শিক্ষার্থীর সাথে তিন বছর পূর্বে হরিকেশ এলাকার আতিকুর রহমান পাপ্পুর ছেলে লিয়াকত আলী লিটনের বিবাহ হয়। বিবাহর পর থেকে যৌতুকের দাবিতে তাকে বিভিন্নভাবে নির্যাতন করছে তারা। সে চলতি এইচএসসি পরীক্ষার্থী। যৌতুকের দাবি করে ২২ নভেম্বরের এইচএসসি পরীক্ষা দিতে দিবেনা বলে তাকে অবরুদ্ধ করে ও মারপিট করে। এমন সংবাদ শুনে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে লিয়াকত আলী লিটন, তাসলিমা আক্তার, লিমা আক্তার লিপি, আতিকুর রহমান পাপ্পু, সাজ্জাদ হোসেন শাওনসহ আরো অনেকেই পুলিশের সামনে সেই শিক্ষার্থীকে মারধর করে এবং পুলিশের সাথে খারাপ আচরণ করে। পুলিশ কেন শিক্ষার্থীকে উদ্ধার করতে গেছে, এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবে মর্মে হুমকি প্রদর্শন করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে জখম অবস্থায় সে শিক্ষার্থীকে উদ্ধার করে উলিপুর উপজেলার পাঁচপীর কলেজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় ও পুলিশ প্রহরে পরীক্ষা শেষ করে। পরীক্ষা চলাকালীন দেড় বছরের শিশুকে সদর থানার মহিলা পুলিশের হেফাজতে থাকে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আমরা ৩ জন আসামিকে গ্রেফতার করেছি।দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews