এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২১ এপ্রিল বৃহস্পতিবার কুড়িগ্রামে জেলা বিএনপি’র আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির শহর সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি তাসভীর উল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপদেষ্টা ওমর ফারুক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল আলম রুবেল, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।