1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৫২ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৮ জুন বুধবার কুড়িগ্রাম সদরের কলেজপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক এসএসসি পরীক্ষার্থীসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কলেজপাড়া (গাছবাড়ি) এলাকায় বায়েজিদ ছাত্রাবাসের মালিকের বাড়িতে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলো–সদরের সবুজপাড়া এলাকার আবু হায়াত খানের ছেলে রায়হান খান আনন্দ (২২), সদরের হরিকেশ এলাকার নুরুন্নবী ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২১)। তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রায়হান খান আনন্দ তৎক্ষণাত ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে বলে জানা গেছে। তবে ভ্রাম্যমাণ আদালত ওই এসএসসি পরীক্ষার্থীর বয়স ১৮ বছর দেখিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার বিকালে জেলা শহরের কলেজপাড়া (গাছবাড়ি) এলাকায় বায়েজিদ ছাত্রাবাসের মালিকের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই বাড়ির মালিকের এসএসসি পরীক্ষার্থী ছেলেকে তার কক্ষে রায়হান আনন্দ ও রাকিবুল ইসলামসহ হেরোইন সেবনরত অবস্থায় আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তাদের মধ্যে ওই বাড়ির মালিকের ছেলে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তাকে তিন মাসের সাজা দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যার পর পরীক্ষার্থী কিশোরের বাড়িতে গিয়ে দেখা যায়, তার ঘরে বিছানা এলোমেলো। বিছানার ওপর একাধিক সিগারেটের প্যাকেট পড়ে আছে। তার মা দাবি করেন, তার ছেলের বয়স ১৭ বছরের কিছু বেশি। আগামী ১৯ জুন সে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে। তবে তার ছেলেসহ অপর দুই যুবক ঘরের ভেতর কিছু একটা সেবন করছিল বলে স্বীকার করেন তিনি।
কিশোরের মা তার ছেলের জন্ম নিবন্ধন সনদ বের করে দিলে তাতে দেখা যায়, জন্ম তারিখ ৫ মে ২০০৫। সেই হিসেবে তার বয়স ১৭ বছর।
১৮ বছরের কম বয়সীদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া যায় কিনা, তা জানতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযানে তিন জনকেই মাদক সেবনরত অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী সেটি জানার পর আমরা তার বয়স জানতে চাই। তারা কোনও কাগজ দেখাননি। তখন তার মা জানান যে তার বয়স আঠারো হয়েছে। আমরা তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিতে চেয়েছি। কিন্তু তার মা’সহ অনেকে বলেছেন যে তার বয়স আঠারো হয়েছে। সেজন্য তাকেও ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। তাদের বয়স প্রমাণের কাগজ থাকলে তারা আপিল করতে পারবেন। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমি জানতে পেরেছি ওই ছেলের মা নিজেই বলেছেন যে তার বয়স আঠারো হয়েছে। স্থানীয়রা কেউ বলেনি সে আন্ডার এইজ। এরপরও তাকে বের (কারামুক্ত) করতে চাইলে বয়স প্রমাণের কাগজ নিয়ে আমার কাছে আপিল করবে। আন্ডার এইজ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।
সাজাপ্রাপ্তরা অন্যদের কাছে মাদক সরবরাহের কাজ করছে জানিয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews