1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কালিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৪ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

মাছের ঘের দখলকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় মোঃ ইসরাফিল আলম মোল্যা (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।


আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল আলম মোল্যা ওই গ্রামের মৃত আবদুল হক মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্যার ছেলে নবুয়াত মোল্যার সাথে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে বিরোধ চলে আসছিলো। গত একবছর ধরে এই ঘের নিয়ে একাধিক বার এলাকায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ৪ টি মামলা চলমান রয়েছে এ ঘের নিয়ে।
গত শনিবার (৩ফেব্রুয়ারী) বিকাল থেকে ওই মাছের ঘের দখল কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছলছিল। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রিন্সের পক্ষের লোকজন ওই ঘেরে গেলে নবুয়াত মোল্যার লোকজন বাধা দিলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে প্রিন্সের লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইসরাফিল আলম মোল্যাকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে পরিবার ও স্থানীয় লোকজন ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে তিনি মারা যান।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক সুজল বকসি বলেন, ইসরাফিল আলম মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার শরীরে একাধিক কোপের চিহু রয়েছে।
এব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। তবে এঘটনায় এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews