1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কানাইঘাট থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর কামিল হত্যা মামলার মাষ্টারমাইন্ড আসামী তোতা মিয়া গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View

,
মুফিজুর রহমান নাহিদ:

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় কানাইঘাট থানা পুলিশ সহকারী পুলিশ সুপার, কানাইঘাট সার্কেল অলক কান্তি শর্মার দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, কানাইঘাট থানা গোলাম দস্তগীর আহমদ এর নেতৃত্বে মামলার তদন্তকারীর কর্মকর্তা এসআই(নিঃ)/সনজিত কুমার রায় সঙ্গীয় এসআই(নিঃ)/রাম চন্দ্র দেব, এসআই(নিঃ)/মাছুম আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় কানাইঘাট থানার চাঞ্চল্যকর কামিল হত্যা মামলার মাষ্টারমাইন্ড তোতা মিয়া (৬০), পিতা- মৃত মজিদ আলী, সাং- নিজ বানীগ্রাম, থানা- কানাইঘাট, জেলা- সিলেট কে জৈন্তাপুর থানাধীন সৈইয়া গ্রামের শাহাবুদ্দিন এর বাড়ি হইতে আজ ইংরেজী ০৫/০৯/২০২৩খ্রিঃ বিকাল ০৪:১০ ঘটিকার সময় গ্রেফতার করতে সক্ষম হন। এজাহারের বর্ননা মোতাবেক জমি সংক্রান্ত বিরোধের জের ধরিয়া এজাহার নামীয় আসামী ভিকটিমের চাচা আলা উদ্দিন আলাই (৫৫) এর সাথে ভিকটিমের মনোমালিন্যতা সৃষ্টি হয়। দীর্ঘদিন যাবৎ ধৃত আসামী তোতা মিয়া (৬০) এর পরিকল্পনা মোতাবেক এজাহার নামীয় আসামী আলা উদ্দিন, নিজাম, শরীফ, শাহিন, ছয়ফুল আলম, হারুন রশিদ গং ভিকটিম কামিল আহমদের জমিজমা দখলের পায়তারা করিতেছিল। গত অনুমান ০৩ (তিন) মাস পূর্বে আসামী ছয়ফুল আলম সৌদিআরব হইতে দেশে আসে এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক কামিলের সহিত পূর্বের বিরোধ নিষ্পত্তি করে। তাহার সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে। পরবর্তীতে পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ২১/০৮/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:২০ঘটিতার সময় ভিকটিম কামিল আহমদ গাছবাড়ী বাজার হইতে নিজ বাড়িতে ফেরার পথে নিজ বানীগ্রাম সাকিনস্থ জনৈক সমছুর উদ্দিন এর বাড়ির সামনে পৌঁছামাত্র ফাঁদ পেতে থাকা আসামীগন দা, রড, সুলফি, চাকু দিয়ে ভিকটিম কামিল আহমদকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে গুরুতর রক্তাক্ত ও হাড় ভাঙ্গা জখম করে হাতে থাকা অস্ত্র-সস্ত্র নিয়া উল্লাশ করিয়া চলিয়া যায়। পরবর্তীতে মামলার বাদীনি শারমিন বেগম ভিকটিমকে ঘটনাস্থল হইতে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ভিকটিম কামিল আহমদ মৃত্যুবরন করেন মর্মে বাদী এজাহারে উল্লেখ করেন। ঘটনার কিছুক্ষন পর ভিকটিম মৃত্যুবরন করিলে আসামীরা আত্মগোপনে চলে যায়। ভিকটিম ও আসামীগন একই গোষ্ঠীর লোক এবং আসামীগন প্রভাবশালী হওয়ায় আসামীদের গ্রেফতারের বিষয়ে এলাকার লোকজন কোনো তথ্য পুলিশ কে প্রদান না করায় থানা পুলিশ কে আসামী গ্রেফতারে চরম প্রতিকুলতার সম্মুখিন হতে হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ঘটনার পর হইতে মামলার তদন্তকারীর কর্মকর্তা এসআই(নিঃ)/সনজিত কুমার রায় কঠোর পরিশ্রম করে অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় আসামী তোতা মিয়া (৬০) কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তোতা মিয়া (৬০) ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাহার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews