মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাটে ভারতীয় চিনিসহ তানজিলুর রহমান নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় থানার ওসি (তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনানের নেতৃত্বে চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে উজান বারাপৈত পূর্ব গ্রামের প্রবাসী আব্দুর রশিদের বসত ঘরে থেকে ৩৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চোরাকারবারীরা ভারতীয় চিনি ফেলে পালিয়ে যায়।
থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শর্ম্মা জানান, ভারত থেকে অবৈধ ভাবে চিনি এনে মজুদ এবং বিক্রির অপরাধে পুলিশ উজানবারাপৈত পূর্ব গ্রামের আব্দুর রশিদের পুত্র গ্রেফতারকৃত তানজিলুর রহমান সহ ভারতীয় চিনির মালিক একই গ্রামের আজিজুর রহমানের পুত্র চোরকারবারী ইবজালুর রহমান (৪০), কেউটি হাওর কেরকেরি গ্রামের আব্বাসুর রহমানের পুত্র গিয়াস উদ্দিন (২৪), ভালুকমারা গ্রামের মৃত শরাফত আলীর পুত্র হারিছ আহমদ (৩৫) এর বিরুদ্ধে থানার এএসআই জামীর হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-২৭, তাং-২৭-০৯-২৩।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পীযূষ চন্দ্র সিংহ জানান, মামলার পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার আসামীরা সবাই চোরাকারবারী ও চিনি ব্যবসায়ী বলে আমরা জানতে পেরেছি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।