1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কাউখালীতে যুবককে কুপিয়ে জখম, রাজাপুর হাসপাতালে মৃত ঘোষনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ Time View

মো. নাঈম হাসান ঈমন ,ঝালকাঠি প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে পূর্ব বিরোধের জেরে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। পরিবারের স্বজনরা আহত যুবককে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবকের নাম মো. হাসিব বয়াতী (২৬)। সে কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউনুচ বয়াতীর ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিবের বাবা ইউনুস বয়াতীর সাথে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মহারাজের সাথে পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্ধ চলে আসছিলো। বুধবার (১২ এপ্রিল) ইফতারির পূর্বেও দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ইফতারির সময় মহারাজ ও তার দুই ছেলেসহ ভাড়াটে সন্ত্রাসীরা হাসিবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বাড়ির কাছের মসজিদের বাগানে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। এসময় স্বজনরা গিয়ে হাসিবকে উদ্ধার করে পার্শবর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

খবরে পেয়ে রাজাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুবাইয়া শারমিন জানান, শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক যখম ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews