1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কাঁঠালিয়ায় রহস্যজনক ভাবে যুবক নিহত : লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় মো. হৃদয় খান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে কাঁঠালিয়া উপজেলা সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া গ্রামে এঘটনা ঘটেছে। নিজ বাড়ির পাশে মাটিতে বসা দেহটির গলায় দড়ি বেধে একটি গাছের সাথে বাধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত হৃদয় খান উত্তর আনইলবুনিয়া গ্রামের মো. কুদ্দুস খানের ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তার সঠিক কোন কারণ বলতে পারেনি স্বজনরা।

নিহতের পিতা মো. কুদ্দুস খান জানান, রাতে কৈখালী বাজারের একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে হৃদয় ঘরে ঘুমায়। সকালে উঠে ওর মা বাড়ির পাশের ছোট একটি সরবতি গাছের নীচে মাটিতে বসা ও গলায় একটি দড়ি গাছের সাথে রাখা দেখতে পায়। তখন সে ডাক চিৎকার দিলে ঘরের লোকজন ও এলাকাবাসী ছুটে আসে।

তবে হৃদয় কে কেউ হত্যা করে গলায় দড়ি দিয়ে গাছের সাথে বেধে রেখেছে নাকি আত্মহত্যা করছে কিছুই বলতে পারছি না। মাটিতে বসে কিভাবে আত্মহত্যা করতে পারে তা বুঝতে পারছি না। রাতে তাকে কে বা কারা ফোন করে ডেকেছিল তা জানতে পারলে সঠিক কারণ জানা যাবে বলে মনে করেন নিহত হৃদয়ের বাবা কুদ্দুস খান।

এবিষয়ে গ্রামের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা. সাবিনা ইয়াসমীন জানান, সকালে খবর পেয়ে হৃদয়ের বাড়িতে গিয়ে দেখি গলায় দড়ি বেধে রাখা হৃদয়ের লাশ মাটিতে বসা অবস্থায় রয়েছে। আসলে বিষয়টি সন্দেহ জনক বলে সবাই মনে করছে।

কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিবার বা প্রতিবেশী কারো পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews