1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কাঁঠালিয়ায় কলেজ ছাত্র হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে বটতলা বাজারে কলেজ ছাত্র হৃদয় হত্যার বিচার দাবিতে স্বজন, এলাকাবাসী, সহপাঠি ও মানবধিকার কর্মীরা মানববন্ধন করেন।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজার সংলগ্ন আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন, হৃদয়ের পিতা আব্দুল কুদ্দুস, মা ফজিলাতুন্নেছা, চাচা মোঃ এনায়েত হোসেন, বটতলা বাজার কমিটির সভাপতি মোঃ রনি সিকদার, ইউপি সদস্য মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু সিকদার, মোঃ মাহমুদুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য মলিনা রানী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ হুমায়ুন কবির, শ্রমিক নেতা মোঃ কবির মিয়া, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, পরিচালক, মোঃ মোতালেব খান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাইয়ুম হোসেন প্রমূখ।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে হৃদয় হত্যা বিচার দাবি করেন মা ফজিলাতুন্নেছা ও পিতা আব্দুল কুদ্দুসসহ অংশগ্রহণকারীরা।

বক্তাদের অভিযোগ, পুলিশ দীর্ঘ সময় অতিক্রম করলেও আসামী সনাক্ত কিংবা গ্রেফতার করতে সক্ষম হয়নি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছি। তাই অল্প সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখ আমুয়া কলেজ পড়–য়া একাদশ শ্রেণির ছাত্র হৃদয়কে হত্যা করে আনইলবুনিয়া গ্রামের বাড়ীর সামনে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। অভিযোগ পেয়ে কাঠালিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং মামলা রুজু করেন। দীর্ঘ দুই মাসেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews