1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাজনেহার বেগম (৪৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজনেহার বেগম ওই গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের স্ত্রী। সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত) এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই বাড়ির কামরুল ইসলামের সাথে। এর জেরে বুধবার সকালে কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং প্রাচীর ওয়াল ভাঙচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম। বাঁধা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায় কামরুল ইসলাম তার বোন আসমা বেগম ও স্ত্রী রুপালি বেগম মিলে কুপিয়ে গুরুতর জখম করে তাজনেহার বেগমকে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর (দুপুরে) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে বসে তাজনেহার বেগমের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেও হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews