নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী সর্দারের বিরুদ্ধে চেয়ারম্যান থাকাকালীন সময়ে নানাবিধ অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে৷ তার নানাবিধ অনিয়ম দূর্ণীতি তথ্য ইতিমধ্যে সাংবাদিকদের হাতে এসে পৌঁছেছে।
জানা গেছে, দূর্যোগব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের ২১- ২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় আগদিয়া শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে ১ লাখ টাকা বরাদ্দ হয়।
স্থানীয়দের অভিযোগ বরাদ্দ কৃত ১ লাখ টাকা নামমাত্র বালু দিয়ে সমুদয় টাকা আত্মসাত করেছেন সাবেক চেয়ারম্যান আব্বাস সরদার ।
তৎকালীন সময়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে না জানিয়ে নিজের ছেলে রিফাত সর্দারকে উক্ত কাজের পি আই সি বানিয়ে প্রকল্পের টাকা উত্তোলন করেন।
যার কারনে দূর্নীতির বিষয়টি আরো সুস্পষ্ট হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার নেছের আলী জানান, ১ লাখ টাকার মাটি ভরাটের কাজে পুরো টাকা আত্মসাত করেছে চেয়ারম্যানের ছেলে রিফাত সর্দার। আমরা এঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
আগদিয়া গ্রামের দিপু শেখ বলেন, মাঠ সংস্কারের জন্য বরাদ্দের টাকা মেরে খাওয়ার জন্যই নিজের ছেলেকে কাজের পিআইসি বানিয়েছেন এই সাবেক চেয়ারম্যান । স্কুলের সভাপতি অথবা প্রধান শিক্ষক কাজের পিআইসি হলে কাজটা সঠিক ভাবে হত। মাটি ভরাট কাজের পি আই সি রিফাত সর্দার বলেন, আমি ওসব জানি না। বাবা জানেন। আমি নাম মাত্র পি আই সি ছিলাম।
এ বিষয়ে কলোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী সর্দার বলেন, কাজ সঠিক ভাবে করেছি।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।