1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঋণের টাকায় কেনা টমটমটাও নিয়ে গেল চোর

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটির কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের  মসজিদের পাশে থেকে আয়ের একমাত্র সম্বল টমটমটি চুরি করে নিয়ে গেছে চোর। বিভিন্ন জায়গায় চুরি যাওয়া টমটমগাড়ি খোঁজ করেও ফিরে পাননি তিনি। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সুমন খান।

রবিবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মসজিদের পাশে থেকে টমটম চুরি হয়।অসহায় সুমন খান কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের হাবিব খানের ছেলে। এঘটনায় সোমবার নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুমন খান। 

প্রতিদিনের মতো গতকাল রাতে আমার টমটম গাড়িটি মসজিদের পাশে রেখে বাড়িতে আসি। সকালে এসে দেখি আমার গাড়ি নাই। এটা দিয়েই আমার সংসার চলতো। অনেক খোঁজা খুঁজি করে কোথাও পাইনি। গাড়িটি হারিয়ে বর্তমানে আমি নিঃস্ব হয়ে গেলাম। এনজিও থেকে ঋণ নিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে ডাইসু (টমটম) কিনছিলান এটি দিয়েই যা আয় হতো তা দিয়ে ঋণের টাকা পরিশোধ ও সংসার চলতো। আয়ের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে কথাগুলো বলছিলেন সুমন খান (৩০) নামে এক ব্যক্তি।

মো. আরিফ হাওলাদার নামে আরেক টমটম চালক বলেন, আমার গাড়িও এখানেই ছিলো আমারটা নিতে পারেনি। আমার গাড়ির বক্সের তালা ভেঙে হ্যান্ডেল নিয়ে সুমনের গাড়িটি নিয়ে যায়। ওই গাড়ি দিয়েই ওর সংসার ও ঋণের টাকা পরিশোধ করতো। এখন সংসার চলতে ও ঋণের টাকা পরিশোধ করতে খুবই কষ্ট হবে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, আমি জানি না অভিযোগ দিছে নাকি। এবিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি না। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews