1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

উলিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক-১

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২৩ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
০৫.০৩.২০২৪ সোমবার

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ১জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগম(২০) এর সাথে চার বছর পূর্বে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলী(২৭) এর বিবাহ হয়। এরপর থেকেই যৌতুক দাবী করে বিভিন্ন সময়ে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন ২ মার্চ রাতে নিজ ঘরের ভিতর পূর্বপরিকল্পিতভাবে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের দাবীতে মাথা এবং চোখে এলোপাথারীভাবে কিলঘুষি মারিয়া গুরুতর জখম করে। এক-পর্যায়ে গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে আবারো লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হলে উলিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন।পরে এ্যাম্বুলেন্স যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রোববার(৩ মার্চ) উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান আতিক অভিযান চালিয়ে বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের নিজ বাড়ী থেকে অভিযুক্ত মোছা. আখি মনি(২৪) কে গ্রেফতার করেন।

এ বিষয়ে সোমবার(৪ মার্চ) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews