এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের উলিপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১১৯ জন গ্রামপুলিশের মাঝে এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়।
একটি বাইসাইকেল, একটি ফুল ও হাফ শার্ট, দুটি প্যান্ট ও একটি বেল্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নিবার্হী অফিসার নূর-এ-জান্নাত রুমি, ইউপি চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম আমিন বাবুল, আইয়ুব আলী সরকার, আতিয়ার রহমান মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, ধামশ্রেনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরদার প্রমুখ।
ইউএনও নূর-এ-জান্নাত রুমি বলেন, গ্রামপুলিশরা প্রত্যন্ত এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাইসাইকেল ও সরঞ্জামাদী পেয়ে তার খুবই উৎফুল্ল। আমরা আশা করি এতে করে তাদের কাজের গতি আরো বাড়বে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।