1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

উলিপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার,-৪

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৩.০১.২০২৪ বুধবার

কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে জেল-হজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার তবকপুর ইউনিয়নে। জানা গেছে, গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সেই সুবাদে বেলাল হোসেন বিল্লু নামের এক যুবক দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ ডিসেম্বর দুপুরে বেলাল ও তার সঙ্গীরা ওই গৃহবধূকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে অপহরন করে। একই দিন রাত সাড়ে ১০ টায় একটি পুকুর পাড়ের পাহারার ঘরে বেলাল গৃহবধূকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

গত ৩১ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় বেলালসহ তার সঙ্গীরা ওই গৃহবধূকে চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এ ঘটনায় বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগি ওই গৃহবধূ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের জাবেদ আলীর পুত্র নাজমুল ইসলাম (৩১), ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর কবিরাজ পাড়া গ্রামের সাজেদুর রহমানের পুত্র রায়হান আহাম্মেদ(২৫), দক্ষিন মধুপুর গ্রামের বিপ্লব কুমারের পুত্র সাগর কুমার(২৬) ও মধুপুর ডাক্তার পাড়া গ্রামের মোশফিকুর রহমানের পুত্র রাকিব হাসান জুয়েল (২১)।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews