1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

উলিপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণে চার মাসের অন্তঃসত্ত্বা : ধর্ষক আটক

  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩২৭ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম: -কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক অষ্টম শ্রেনীর স্কুলছাত্রী(১৪)কে ধর্ষণের খবর পাওয়া গেছে। মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনায় অভিযুক্ত লম্পট ধর্ষক রুবেল ইসলাম বকুল(২৬)কে আটক করেছে উলিপুর থানা পুলিশ।

আটক রুবেল ইসলাম বকুল উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর মধ্যপাড়া(ভাটিয়াপাড়া) এলাকার মোজ্জাম্মেল হকের পুত্র।
জানা গেছে, অভিযুক্ত রুবেল ইসলাম বকুল ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল।এতে স্কুল ছাত্রী রাজি না হওয়ায় গত ৭ই ফেব্রুয়ারি দুপুরে ওই ছাত্রী মুদি দোকানে কেনাকাটা করতে গেলে, পথিমধ্যে অভিযুক্ত বকুল ওই ছাত্রীর কাছ থেকে পানি খাওয়ার উদ্দেশ্যে ডেকে নিয়ে একটি ফাঁকা ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এবং ঘটনাটি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি ৪মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাবা-মায়ের জিজ্ঞাবাদে মেয়েটি সব স্বীকার করে।এ ঘটনায় শনিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল ইসলাম বকুলকে আটক করে।
রোববার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক আসামীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্তঃসত্ত্বা কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews