1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গাবুরা থেকে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য মিছিল নড়াইলে নবগঙ্গায় ইলিশ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নি/খোঁ/জ ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লোহাগড়ায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: র‍্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপের’ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জীতরামপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ, বাড়িছাড়া প্রায় ২০০ বিএনপি সমর্থক নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে ব/ন্দু/ক উ/দ্ধা*র কোম্পানীগঞ্জে ভারতীয় প/ণ্য*সহ আ/ট*ক -১
শিরোনাম
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গাবুরা থেকে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য মিছিল নড়াইলে নবগঙ্গায় ইলিশ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নি/খোঁ/জ ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লোহাগড়ায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: র‍্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপের’ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জীতরামপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ, বাড়িছাড়া প্রায় ২০০ বিএনপি সমর্থক নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে ব/ন্দু/ক উ/দ্ধা*র কোম্পানীগঞ্জে ভারতীয় প/ণ্য*সহ আ/ট*ক -১ বিশ্বনাথের ইলামের গাঁও- আটঘর গ্রামের রাস্তায় লাইটিংয়ের উদ্ধোধন বিশ্বনাথের সৎপুর কামিল মাদ্রাসায় সোনাপুর গ্রুপের দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  খুলনা বিভাগীয় কমিশনারের সাথে লোহাগড়ার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় ও বৃক্ষ রোপণ বিশ্বনাথে সূর্যোদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বিপ্লব দেব, সম্পাদক জ্যোতিষ দাস ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপের’ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের ব্যবস্থাপনায় এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হল রুমে ২০২৬ সনের এসএসসি উত্তীর্ণ ২৭ জন ছাত্র ছাত্রীদের সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধিত করা হয়।

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা’র পরিচালনায় কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিক নির্দেশনা ও চ্যারিটি গ্রুপের সমাজ কল্যাণের মহতি উদ্যোগকে অভিবাদন জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস, সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, স্কুলের সাবেক শিক্ষার্থী -বেবিকেয়ার স্কুলের প্রধান শিক্ষিক আখলাকুর রহমান, চ‍্যারিটি গ্রুপের সদস্য মো. তারেকুল ইসলাম, লাহিন নাহিয়ান।

দীর্ঘদিন ধরে উপজেলার লামাকাজী ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ও শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের সহায়তা দিয়ে আসা সোনাপুর চ্যারিটি গ্রুপের দেশে প্রবাসে বসবাসরত স্বেচ্ছাসেবক সকল সদস্যদের পরিশ্রম ও উদ্যোগ আরো বিস্তৃত হোক এমন আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা। গ্রুপের পরিচালক আলহাজ্ব আজিজুর রহমানের দীর্ঘায়ু কামনা করে সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহবান জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

৭ম শ্রেণির শিক্ষার্থী মাহদী’র কোরআন তেলাওয়াত ও দিগন্ত চক্রবর্তীর গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী আলিমা রহমান ছাদিয়া ও অ‍্যয়নরত শিক্ষার্থী ছামিয়া আফরোজ।

এসময় উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সমছু মিয়া, সহকারী শিক্ষক বিশ্বজিত রায়, মোঃ রাকিবুল ইসলাম, স্বপন কুমার দাস, নূরে আলম সিদ্দিকি, অলিউর রহমান, মনুষা রাণী দাস, জাকির হোসেন, সুইটি রানী চন্দ, হাবিবুল্লাহ, চ্যারিটি সদস্য এখলাছুর রহমান, মাহবুব হাসান সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অন্যান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews