জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সৈয়দ নুরুল আজম (বাবু) শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সৈয়দ নুরুল আজম (বাবু) শিক্ষা ট্রাস্ট ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম সৈয়দ নুরুল আজম বাবু’র সন্তানদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আমিনুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষক মো. ইকরামুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সৈয়দ এনামুল হক, সৈয়দ আহসান হাবীব, মো. নাজিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, জয়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন কামরুল, সাবেক ইউপি সদস্য মে. ইব্রাহিম সরদার, গোলাম মোস্তফা মোল্যা, খন্দকার আজাদুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এম জহুরুল হক মিলু, নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম কালু, সৈয়দ হারুন অর রশিদ, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোস্তাক আহমেদ নাইচ, মো. আশিকুজ্জামান আজম প্রমুখ।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে- শামিমা খানম, জাবিয়া আফরিন, সাবিহা খান, মারিয়া আক্তার আইরিন, রাইম পারভেজ, তাজ শেখ, আব্দুর রহিম তামিম, আব্দুর রহিম
এছাড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওহিদুজ্জামান, শিক্ষক মোঃ কামাল হোসেন, এস এম নাজমুল হক দুলু, মোকাররম হোসেন মুকুলসহ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।