1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গাবুরা থেকে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য মিছিল নড়াইলে নবগঙ্গায় ইলিশ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নি/খোঁ/জ ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লোহাগড়ায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: র‍্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপের’ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জীতরামপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ, বাড়িছাড়া প্রায় ২০০ বিএনপি সমর্থক নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে ব/ন্দু/ক উ/দ্ধা*র কোম্পানীগঞ্জে ভারতীয় প/ণ্য*সহ আ/ট*ক -১
শিরোনাম
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গাবুরা থেকে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য মিছিল নড়াইলে নবগঙ্গায় ইলিশ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নি/খোঁ/জ ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লোহাগড়ায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: র‍্যালি, সমাবেশ ও বৃক্ষরোপন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপের’ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জীতরামপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ, বাড়িছাড়া প্রায় ২০০ বিএনপি সমর্থক নড়াইলে ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে ব/ন্দু/ক উ/দ্ধা*র কোম্পানীগঞ্জে ভারতীয় প/ণ্য*সহ আ/ট*ক -১ বিশ্বনাথের ইলামের গাঁও- আটঘর গ্রামের রাস্তায় লাইটিংয়ের উদ্ধোধন বিশ্বনাথের সৎপুর কামিল মাদ্রাসায় সোনাপুর গ্রুপের দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  খুলনা বিভাগীয় কমিশনারের সাথে লোহাগড়ার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় ও বৃক্ষ রোপণ বিশ্বনাথে সূর্যোদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বিপ্লব দেব, সম্পাদক জ্যোতিষ দাস ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নড়াইলে নবগঙ্গায় ইলিশ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নি/খোঁ/জ

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জহুরুল হক মিলু, লেহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে হেলাল শেখ (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় তীব্র স্রোতের কারণে নোঙর করা একটি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা তিন জেলেই নদীতে পড়ে যান। পরে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল শেখ স্রোতের টানে নিখোঁজ হন।

খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্বজন ও স্থানীয় লোকজনও নদীর তীরে বিভিন্ন স্থানে হেলালকে খুঁজতে থাকেন।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হেলাল শেখের সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews