1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্বৈ*রাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জমি সংক্রান্ত বি*রো-ধে কৃষককে পিটিয়ে হ*ত্যার অভি+যোগ লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন কার্যক্রম নি*ষিদ্ধ আওয়ামী লীগের স*ন্ত্রাস- নৈরা+জ্যের প্রতি*বাদে নড়াইলে জামায়াতের বি+ক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 
শিরোনাম
স্বৈ*রাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জমি সংক্রান্ত বি*রো-ধে কৃষককে পিটিয়ে হ*ত্যার অভি+যোগ লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন কার্যক্রম নি*ষিদ্ধ আওয়ামী লীগের স*ন্ত্রাস- নৈরা+জ্যের প্রতি*বাদে নড়াইলে জামায়াতের বি+ক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪২ Time View

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ (সিলেট) থেকে:

সিলেটের বিশ্বনাথে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৫০তমও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
২৭ শে ফেব্রুয়ারী সোমবার দিনব্যাপী উপজেলার লামাকাজী ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টেে অংশ নেয়। সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগীতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী মাহবুব মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন; শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো দেশ বা জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারেনা।জাতির উন্নতি ও সফলতা নির্ভর করে শিক্ষার ওপর।শিক্ষা এমনই এক শক্তি যা মানুষের অন্তরকে করে আলোকিত, বিবেককে করে জাগ্রত। শিক্ষা জীবন বিকাশের পথে সকল বাঁধা দূর করে সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনের পথ তৈরি করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীরের জাতি হিসেবে স্বাধীনতা দিয়েছে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি।খেলাধুলায়ও আমরা পিছিয়ে নেই।আন্তর্জাতিকভাবে ক্রিকেট দিয়েছে আমাদেরকে আরেকবার প্রেরণায় শক্তি। তাই শিক্ষার পাশাপাশি শরীর গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।
ক্রীড়া শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলামের পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কবি জসিম উদ্দিন খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার। বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) দরবেশ আলী, দাতা সদস্য ও শিক্ষানূরাগী জহুরুল হেসেন জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খান,শিক্ষানূরাগী সদস্য সাবেক ইউপি সদস্য আমির আলী, শাহ আজিজুর রহমান মনর ও জসীম উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অভিভাবক সদস্য সৈয়দ আনোয়ার হোসেন,হাজারী গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দেক আলী, অভিভাবক সদস্য মানিক মিয়া,শামীম আহমদ,রেজাউর রহমান,মহিলা অভিভাবক সদস্য আখারুন বেগম,বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন; বিশ্বজিৎ রায়,মোহাম্মদ কামরুল হুদা,মোহাম্মদ আজিজুল হক,মনুষা রানী দাস, স্বপন কুমার দাস, মোহাম্মদ অলিউর রহমান,নুরে আলম সিদ্দিকী,মোহাম্মদ আলী হেসেন জাকির হোসেনসহ ,এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এর আগে শিক্ষার্থীরা সংগীত,নৃত্য ও অভিনয়ের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন।
পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews