1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ইয়াসের উদ্যোগে ঝালকাঠিতে মাসব্যাপি রোজাদারের মাঝে ইফতার বিতরণ

  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৩৯ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

রমজানের পুরো মাসে ইফতার বিতরণ চলমান রেখে যাচ্ছে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’। এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দু বছর ধরে ঝালকাঠির বিভিন্ন অঞ্চলে এবং মাদ্রাসায় দুস্থ, পথশিশু ও রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানের দুস্থ, পথশিশু, বেঁদে পল্লী, রোজাদার ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক ইফতার বিতরণ করা হয়েছে।

চলতি রমজানের শুরু থেকেই ‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস’ মাসব্যাপি শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনটির সভাপতি শাকিল হাওলাদার রনি জানান, প্রথম রোজা থেকে শুরু করছি বাকি রোজা গুলোতেও অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যেতে চাই। সংগঠনটির মাধ্যমে বেকারদের স্বাবলম্বী করার প্রত্যয়ে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও আসন্ন ঈদ উপলক্ষ্যে আমাদের বিশেষ প্রকল্প “ঈদের রঙীন হাসি“ এর মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ ও শিশুদের মাঝে মেহেদী উৎসবের আয়োজন করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি জানান, আমরা রমজানের পুরো মাসে রাস্তায় ঘুরে রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে আসছি। ইফতার বিতরণে আমাদের সমাজের বিত্তবানরা সহ নানা স্তরের মানুষ, ইয়াসের উপদেষ্টা ও সদস্যরা অনুদান দিয়ে সহযোগিতা করে আসছে। অনুদানের পরিমান বৃদ্ধি পেলে আমরা এই ইফতার বিতরণের আওতায় প্রতিদিন আরো বেশী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews