বিশ্বনাথ প্রতিনিধিঃ
ইংরেজি নতুন বছরের (২০২৩) শুরুতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নবাসী সহ দেশ বিদেশের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি কমিউনিটি নেতা এ কে এম আলী হোসেন।
লামাকাজী ইউনিয়নের কৃতিসন্তান, উদীয়মান সমাজ সেবক, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি, যুক্তরাজ্য যুবলীগ ওয়েষ্টমিডল্যান্ড শাখার সম্পাদক একেএম আলী হোসেন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইউনিয়ন বাসীসহ দেশে বিদেশে অবস্থানরত সবাইকে নতুন বছরের এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অতীতের সকল গ্লানি মুছে নতুন বছর যেন শান্তি সমৃদ্ধিতে সবার জীবনে বয়ে নিয়ে আসে অনাবিল আনন্দের ফোয়ারা। আওয়ামীলীগের নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সাধারণ জনগণের জীবন মানের উন্নতি সাধিত যেন হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।