1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

আসামী*দের দ্রুত গ্রেফ*তার ও বিচারের দাবিতে বি*ক্ষোভ মিছিল ও সমা*বেশ

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় নৃশংসভাবে নিহত যুবদল কর্মী সালমান খন্দকারের দাফন শুক্রবার (৯ মে) রাতে নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা দায়ের করা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি।

শনিবার (১০ মে) বিকেলে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে নিহত যুবদল কর্মী সালমান খন্দকারের হত্যার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি লক্ষীপাশা নিউমার্কেট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে এসে শেষ হয়। পরে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন তারেকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন লোহাগাড়া উপজেলার বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী, কাজী ইকবাল হোসেন, মোহাম্মদ মুসা প্রমুখ।

এর আগে শুক্রবার (৯ মে) বিকেলে নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে লোহাগড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার (২৬) বৃহস্পতিবার (৮ মে) রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতী নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে সালমান রাত ১২ টার দিকে বাড়িতে ফিরলেও ফোনকল পেয়ে আবার সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিহত সালমানের পিতা খাজা খন্দকার বলেন, সন্তান হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত। তিনি সন্তান হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান।

লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান বলেন, সালমান হত্যাকান্ডের ঘটনায় সরকারি বিভিন্ন সংস্থা ভিন্ন ভাবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত চলছে।

জহুরুল হক মিলু, লোহাগড়া, ১০-০৫-২৫, ০১৯২৫-৪৪১৯৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews